চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

ইউএনএ নিউজ ডেস্ক
- আপডেট: ১১:২৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / 60
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্ত্রী রাহাত আরা বেগমের চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। বুধবার (১০ আগস্ট) সকাল ৮টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকের শিডিউল আগেই নেওয়া ছিল। তবে কতদিন তারা সিঙ্গাপুরে থাকবেন, তা নির্দিষ্ট করে জানানো হয়নি।
প্রসঙ্গত, গত মাসেই মির্জা ফখরুল নিজেও সিঙ্গাপুর থেকে চোখের চিকিৎসা করিয়ে আসেন।
ট্যাগ :
- সর্বশেষ
- জনপ্রিয়












