০৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

নেপালে জেন জি আন্দোলনের মধ্যে কারাগার ভাঙচুর, শতাধিক কয়েদি পলায়ন

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • / 71

নেপালে জেন জি আন্দোলনের মধ্যে পশ্চিমাঞ্চলীয় কাস্কি ও দাং প্রদেশের দুটি কারাগার ভেঙে পালিয়েছে প্রায় ৯০০ এর বেশি বন্দি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

কাস্কি জেলায় কারাগারে হামলার পর ৭৭৩ জন কয়েদি পালিয়ে যায়, আর দাং প্রদেশের তুলসিপুর কারাগার থেকে ১২৭ জন বন্দি পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় পুলিশ সুপার হেরাম্ব শর্মা জানান, কয়েকশ’ আন্দোলনকারী লাঠিসোটা নিয়ে কারাগারে হামলা চালায়। ভেতরে থাকা কয়েদিরাও রান্নার কাঠ দিয়ে দেয়াল ভাঙতে সহায়তা করে। বিক্ষোভকারীর সংখ্যা পুলিশের তুলনায় বেশি হওয়ায় আটকানো সম্ভব হয়নি।

ঘটনার পর এলাকায় কারফিউ জারি করা হয়েছে এবং উত্তেজনা বিরাজ করছে। তবে স্থানীয়রা দাবি করছে, জেন জি আন্দোলনকারীরা নয়, বরং সুযোগ বুঝে অপরাধীরাই এ হামলায় জড়িত।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

নেপালে জেন জি আন্দোলনের মধ্যে কারাগার ভাঙচুর, শতাধিক কয়েদি পলায়ন

আপডেট: ১১:৩১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫