০৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামীকাল জাকসু নির্বাচন, ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৩৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • / 71

ছবি: প্রতিকী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামীকাল (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। নিরাপদ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে ক্যাম্পাসে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পোশাকধারী ও সাদা পোশাকধারী মিলিয়ে প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও ডিবি পুলিশও দায়িত্বে থাকবে। ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করি, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না এবং ভোটগ্রহণ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।”

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭ জন। ভোটগ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে ২২৪টি বুথ। প্রতিটি হলে একজন রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এছাড়া শিক্ষক ও কর্মকর্তা থাকবেন সহকারী পোলিং অফিসার হিসেবে। হলের শৃঙ্খলা রক্ষায় আনসার ও নিরাপত্তা গার্ডও নিয়োজিত থাকবেন। ভোটগ্রহণ হবে ওএমআর ব্যালটে, যেখানে ভোটাররা টিকচিহ্ন দিয়ে প্রার্থী নির্বাচন করবেন।

বিভিন্ন পদে মোট ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহ-সভাপতি পদে ৯ জন, সাধারণ সম্পাদক পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রার্থী রয়েছেন।

নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সবাই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশায় রয়েছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামীকাল জাকসু নির্বাচন, ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা

আপডেট: ০৬:৩৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫