০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

নেপালে বিক্ষোভে হারানো অস্ত্র-সরঞ্জাম সমর্পণের আহ্বান সেনাবাহিনীর

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৩৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • / 47

নেপালে জেন-জি বিক্ষোভের সময় লুট হওয়া বা হারিয়ে যাওয়া অস্ত্র, গোলাবারুদ ও নিরাপত্তা সরঞ্জাম দ্রুত সমর্পণের জন্য আহ্বান জানিয়েছে দেশটির সেনাবাহিনী। বুধবার (১০ সেপ্টেম্বর) হিমালয় টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সেনাবাহিনীর জনসংযোগ ও তথ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাদের কাছে এসব অস্ত্র বা সরঞ্জাম আছে, তারা যেন তাৎক্ষণিকভাবে নিকটতম নিরাপত্তা সংস্থা বা নিরাপত্তাকর্মীদের কাছে হস্তান্তর করেন। একই সঙ্গে জনগণকে অস্ত্রের সম্ভাব্য অপব্যবহার সম্পর্কিত তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়েছে, সংবেদনশীল এই সময়ে সেনা বা নিরাপত্তা বাহিনীর পোশাক ও ইউনিফর্মের অননুমোদিত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। অননুমোদিতভাবে অস্ত্র রাখার অভিযোগে কিংবা নির্দেশ অমান্য করলে যে কারও বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

হিমালয় টাইমস জানায়, চলতি সপ্তাহের শুরুতে কাঠমান্ডু ও অন্যান্য শহরে সহিংস বিক্ষোভের ঘটনায় সরকারি অফিস, রাজনৈতিক নেতাদের বাসভবন এবং বিভিন্ন সরকারি ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর ঘটে। এ পরিস্থিতির পর থেকেই নিরাপত্তা বাহিনী উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

নেপালে বিক্ষোভে হারানো অস্ত্র-সরঞ্জাম সমর্পণের আহ্বান সেনাবাহিনীর

আপডেট: ০৬:৩৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫