ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ৬২৫ জন

- আপডেট: ০৬:৪৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / 67
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৬২৫ জন রোগী।
বুধবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে—
বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ৯৬ জন
চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ১১২ জন
ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ১১৪ জন
ঢাকা উত্তর সিটি করপোরেশনে: ৮৭ জন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে: ১৩০ জন
খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ১৭ জন
ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ১৫ জন
রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ৩৭ জন
রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ১৪ জন
সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ৩ জন
এ সময়ে ৬০৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৩৪ হাজার ১৩৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১০ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট ৩৬ হাজার ৯৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬০ শতাংশ পুরুষ এবং ৪০ শতাংশ নারী।











