০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
মতিঝিলে শেখ হাসিনার ব্যাংক লকার জব্দ করল এনবিআরের গোয়েন্দা সেল

ইউএনএ নিউজ ডেস্ক
- আপডেট: ০৬:৫০:০৫ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / 61
জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা একটি ব্যাংক লকার জব্দ করেছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে মতিঝিলের পূবালী ব্যাংক শাখায় লকারটি জব্দ করা হয় বলে সিআইসির মহাপরিচালক আহসান হাবীব নিশ্চিত করেছেন।
তিনি জানান, সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার নামে লকার নম্বর–১২৮ এর সন্ধান পাওয়া যায়। লকারটির দুটি চাবির একটি তার কাছেই রয়েছে। সিআইসির একটি বিশেষ টিম ইতোমধ্যে লকারটি জব্দ করেছে।
এনবিআরের একটি সূত্র জানায়, লকারটিতে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সুনির্দিষ্টভাবে কিছু জানাতে এখনই সম্ভব নয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই লকারটি জব্দ করা হয়েছে। পরবর্তী ধাপে আইনি প্রক্রিয়া মেনে লকার খোলা হবে।
ট্যাগ :










