০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৬১৮টি

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩১:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • / 51

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৬১৮টি। বুধবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন। গড়ে প্রতি ৩ হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র নির্ধারণ করে কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৬১৮টি।

ভোটকক্ষের হিসাব জানাতে গিয়ে তিনি বলেন, পুরুষ ভোটারের জন্য প্রতি ৬০০ জনে একটি করে ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি ভোটকক্ষ এবং মহিলা ভোটারের জন্য প্রতি ৫০০ জনে একটি করে ১ লাখ ২৯ হাজার ১০৭টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে মোট ভোটকক্ষের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি।

ইসি সচিব জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র ছিল ৪২ হাজার ১৫০টি। এবারের নির্বাচনে তা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৬১৮টিতে। আজ যে খসড়া তালিকা প্রকাশ করা হলো, তার ওপর দাবি-আপত্তি গ্রহণ করা হবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। এসব নিষ্পত্তি হবে ১২ অক্টোবর এবং চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে ২০ অক্টোবর।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৬১৮টি

আপডেট: ০৮:৩১:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫