১১:০০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বিশেষজ্ঞ মতামত পুনঃপর্যালোচনায় ঐকমত্য কমিশনের সভা

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / 75

জাতীয় সনদ বাস্তবায়নের সম্ভাব্য উপায় ও প্রক্রিয়া নিয়ে প্রাপ্ত বিশেষজ্ঞ মতামত পুনঃপর্যালোচনার জন্য জাতীয় ঐকমত্য কমিশন একটি সভা করেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনস্থ কমিশন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষজ্ঞদের দেওয়া বিভিন্ন মতামত ও পরামর্শ নিয়ে পুনঃআলোচনা হয়। পাশাপাশি এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আসা মতামতও পুনঃবিশ্লেষণ করা হয়। আলোচনায় আসন্ন বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্ভাব্য কর্মপন্থা নিয়ে প্রস্তুতি নেওয়ার বিষয়ও গুরুত্ব পায়।

সভায় উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক এবং ড. মো. আইয়ুব মিয়া। এছাড়া ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও অংশ নেন।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামীকাল নির্ধারিত সভায় জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও কাঠামো নিয়ে খোলামেলা আলোচনা হবে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বিশেষজ্ঞ মতামত পুনঃপর্যালোচনায় ঐকমত্য কমিশনের সভা

আপডেট: ১১:৩৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫