০১:২০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

বাংলাদেশ ফুটবল দল ও সাংবাদিকরা বিশেষ ফ্লাইটে ফিরছেন দেশে

স্টাফ রিপোর্টার
  • আপডেট: ১১:৩৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / 113

নেপালে রাজনৈতিক অস্থিরতার কারণে তিন দিন অনিশ্চয়তায় কাটানোর পর অবশেষে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও সফরসঙ্গী সাংবাদিকরা। বাংলাদেশ বিমানবাহিনীর পাঠানো বিশেষ ফ্লাইটে আজ তারা ঢাকা ফিরবেন।

জাতীয় দলের সফর ছিল দুই ম্যাচের। প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করার পর দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি নিচ্ছিল জামাল ভূঁইয়ারা। তবে এর আগেই নেপালে জেন-জি বিক্ষোভ সহিংস রূপ নিলে খেলা বাতিল হয়ে যায়। এরপর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন এবং ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরও বন্ধ হয়ে যায়। ফলে মঙ্গলবার নির্ধারিত ফ্লাইটে দেশে ফিরতে পারেননি খেলোয়াড়রা।

পরবর্তী দু’দিন কাটে চরম উৎকণ্ঠায়। অবশেষে গতকাল সন্ধ্যায় জানানো হয়, বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানে তাদের দেশে ফিরিয়ে আনা হবে। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের (আনফা) বাসে করে স্থানীয় সময় রাত পৌনে ৯টায় খেলোয়াড়রা সেনা ও পুলিশের প্রহরায় বিমানবন্দরে পৌঁছান। নির্ধারিত ফ্লাইট রাত ১১টা ৪৫ মিনিটে ত্রিভুবন বিমানবন্দরে অবতরণ করে। বিমানে উঠেই বাংলাদেশ দল ও সাংবাদিকরা ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

ঢাকা থেকে যাওয়া বিমানটি সেখানে ইঞ্জিন বন্ধ না করেই যাত্রী তুলবে এবং দ্রুত দেশে ফিরবে। সবাইকে আগে থেকেই নির্দেশনা দেওয়া হয়েছিল যেন রাত ৯টার মধ্যে ইমিগ্রেশনের কাজ শেষ করে প্রস্তুত থাকেন।

বিমানবন্দরে উপস্থিত ছিলেন নেপালে বাংলাদেশের হাইকমিশনার শফিকুর রহমান। তিনি খেলোয়াড়দের বিদায় জানাতে ভিআইপি লাউঞ্জে উপস্থিত হয়ে তাদের সঙ্গে অবস্থান করেন। নিশ্চিত করেছেন, সবাইকে নিরাপদে বিমানে তুলে দিয়ে তারপরেই তিনি নিজ অফিসে ফিরবেন।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

বাংলাদেশ ফুটবল দল ও সাংবাদিকরা বিশেষ ফ্লাইটে ফিরছেন দেশে

আপডেট: ১১:৩৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫