স্বাস্থ্য খাতের দুর্নীতির হোতা মিঠু গ্রেপ্তার

- আপডেট: ০২:২২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / 76
আওয়ামী লীগ সরকারের সময়ে স্বাস্থ্য খাতে দুর্নীতির মূল হোতা হিসেবে পরিচিত মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে গুলশান থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। দুদকের অনুরোধে তাকে গ্রেপ্তার করা হয় এবং আজই দুদকের কাছে হস্তান্তর করা হবে।
তার বিরুদ্ধে স্বাস্থ্যখাতের বিভিন্ন প্রকল্পে টেন্ডার জালিয়াতি, অনিয়ম ও কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। দুদক ইতোমধ্যে তার বিরুদ্ধে মামলা করেছে, যেখানে ৭৫ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে।
দুদকের অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে—
স্থাবর সম্পদ: ১৮ কোটি ৪০ লাখ টাকার জমি, ফ্ল্যাট, প্লট, বাড়ি ইত্যাদি।
অস্থাবর সম্পদ: ৫৭ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার, গাড়ি, স্বর্ণালংকার, ব্যাংক আমানত ও ইলেকট্রনিকস।
মোট সম্পদ: প্রায় ৭৫ কোটি ৮৫ লাখ টাকা।
পারিবারিক ব্যয়সহ মোট হিসাব: প্রায় ১৪৭ কোটি ৩০ লাখ টাকা।
অন্যদিকে, বৈধ আয়ের উৎস হিসেবে তার নামে চিহ্নিত হয়েছে প্রায় ৭১ কোটি ৫০ লাখ টাকা, যা তার সম্পদের সঙ্গে বড় ধরনের অসামঞ্জস্য তৈরি করেছে।















