০৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

জাকসু নির্বাচনে কারচুপির অভিযোগে ভোট বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল

ইউএনএ নিউজ
  • আপডেট: ০৪:০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / 77

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। তারা দাবি করেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রশিবির সমর্থিত প্যানেলকে জেতানোর জন্য জামায়াতের সঙ্গে আঁতাত করেছে।

ভোটগ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টারও বেশি সময় আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে জিএস পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

এর আগে দুপুর সাড়ে ১২টায় মাওলানা ভাসানী হলে ছাত্রদল সমর্থিত প্যানেল অভিযোগ করে, জাকসু নির্বাচনে জামায়াতে ইসলামীর কোম্পানি থেকে প্রাপ্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে এবং তাতে কারচুপির পাঁয়তারা চলছে।

ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান বলেন, নির্বাচন কমিশন ক্রয় প্রক্রিয়া অনুসরণ না করে জামায়াতে ইসলামীর অখ্যাত একটি কোম্পানি থেকে ব্যালট পেপার ও ওএমআর মেশিন সরবরাহ করেছে। ভোট গণনায় কারচুপির বিষয় প্রকাশিত হলে শিক্ষক-শিক্ষার্থীদের চাপের মুখে কমিশন ম্যানুয়ালি ভোট গণনার সিদ্ধান্ত নিলেও একই কোম্পানির ব্যালটপেপার ব্যবহার করা হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণের দাবি অগ্রাহ্য করে কমিশন জামায়াতের কোম্পানির ব্যালট ব্যবহার করে। এ ধরনের ‘পক্ষপাতমূলক আচরণ’ে ছাত্রদল তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে।

জাকসু নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এবারের নির্বাচনে ১১,৮৯৭ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। কেন্দ্রীয় সংসদের ২৫ পদের জন্য ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট আটটি প্যানেল এ নির্বাচনে অংশগ্রহণ করেছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জাকসু নির্বাচনে কারচুপির অভিযোগে ভোট বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল

আপডেট: ০৪:০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫