০৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৪৫ সন্ত্রাসী নিহত, প্রাণ গেল ১৯ সেনার

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৪১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 57

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে গত তিন দিনে যৌথ অভিযানে কমপক্ষে ৪৫ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ১৯ জন সেনা সদস্য। শনিবার (১৩ সেপ্টেম্বর) সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বাজাউর, দক্ষিণ ওয়াজিরিস্তান ও লোয়ার দির জেলায় আলাদা অভিযানে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এর মধ্যে বাজাউরে ২২ জন, দক্ষিণ ওয়াজিরিস্তানে ১৩ জন এবং লোয়ার দিরে ১০ জন সন্ত্রাসী নিহত হয়। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। নিহতরা তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)–এর সদস্য বলে জানা গেছে।

খাইবার পাখতুনখোয়া প্রদেশ আফগান সীমান্তবর্তী এবং দীর্ঘদিন ধরে টিটিপির ঘাঁটি হিসেবে পরিচিত। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে এই অঞ্চলে সন্ত্রাসবাদ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

বাড়ছে সন্ত্রাসী হামলা

২০২৪ সালকে পাকিস্তানের জন্য সবচেয়ে ভয়াবহ বছর হিসেবে উল্লেখ করেছে আইএসপিআর। ওই বছরে ছোট-বড় ১৪৪টি সন্ত্রাসী হামলা ঘটে। এতে ৬৮৫ সেনা ও ৯২৭ জন বেসামরিক নাগরিক নিহত হন। একই বছরে পাল্টা অভিযানে সেনা ও পুলিশ মিলে ৯৩৪ জন সন্ত্রাসীকে হত্যা করে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৪৫ সন্ত্রাসী নিহত, প্রাণ গেল ১৯ সেনার

আপডেট: ১২:৪১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫