১১:০৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার উপরে

ইউএনএ নিউজ
- আপডেট: ০৬:০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / 67
বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী তিন দিন দেশের বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে পারে। রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদী বিপদসীমা অতিক্রম করে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।
এ ছাড়া সিলেট অঞ্চলের সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হয়ে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী ও ফেনী নদীর পানিও বাড়তে পারে। এর মধ্যে মুহুরী, সিলোনিয়া, ফেনী ও হালদা নদী সতর্কসীমায় প্রবাহিত হয়ে ফেনী ও চট্টগ্রামের নিম্নাঞ্চল সাময়িক প্লাবিত হতে পারে।
ট্যাগ :










