০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

আলোচিত মতিউর রহমান দম্পতির একদিনের রিমান্ড মঞ্জুর

ইউএনএ নিউজ
  • আপডেট: ০৬:১৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 71

কোরবানির ছাগলকাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকিকে দুর্নীতির মামলায় একদিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের প্রসিকিউটর মোহাম্মদ তরিকুল ইসলাম শুনানিতে বলেন, ভুয়া কোম্পানি দেখিয়ে বিপুল অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিং করেছেন মতিউর দম্পতি। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ জরুরি।

অন্যদিকে, আসামিদের আইনজীবী অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান লিটন রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান। তিনি দাবি করেন, মতিউর রহমান অসুস্থ এবং দুদকের বক্তব্য মামলার এজাহারের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তবে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, মতিউর দম্পতির বিরুদ্ধে ২ কোটি ৪৫ লাখ টাকার সম্পত্তি গোপন এবং জ্ঞাত আয়ের বাইরে ৫৩ কোটিরও বেশি সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া প্লেসমেন্ট শেয়ার কেনাবেচায় জালিয়াতির বিষয়েও তদন্ত চলছে।

উল্লেখ্য, গত বছর কোরবানির জন্য ১৫ লাখ টাকায় একটি ছাগল কিনে আলোচনায় আসেন মতিউরের ছেলে মুশফিকুর রহমান ইফাত। এরপর মতিউর পরিবারের বিপুল সম্পদের তথ্য একের পর এক প্রকাশ হতে থাকে। দুদকের অনুসন্ধানে তাদের নামে জমি, ফ্ল্যাট, রিসোর্ট, শিল্পপ্রতিষ্ঠানসহ বিপুল সম্পদের খোঁজ মেলে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আলোচিত মতিউর রহমান দম্পতির একদিনের রিমান্ড মঞ্জুর

আপডেট: ০৬:১৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫