০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ইসলামী সামরিক জোট গঠনের আহ্বান ইরাকের প্রধানমন্ত্রীর

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৩০:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 57

ফিলিস্তিনের গাজায় দুই বছরের কাছাকাছি সময় ধরে চলমান ইসরায়েলি আগ্রাসন এবং সম্প্রতি দোহায় হামাস নেতাদের ওপর চালানো হামলার জবাবে এবার ইসলামী সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি।

কাতারে অনুষ্ঠিতব্য আরব-ইসলামিক সম্মেলনের আগে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত সপ্তাহে দোহায় ইসরায়েলি হামলায় পাঁচ হামাস নেতা ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। এটি আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন এবং গোটা অঞ্চলের নিরাপত্তার জন্য বড় হুমকি।

আল-সুদানি বলেন, “মুসলিম দেশগুলো আত্মরক্ষার জন্য যৌথ নিরাপত্তা বাহিনী গঠন করতে পারে না—এমন কোনো কারণ নেই।” তিনি আরব ও ইসলামী দেশগুলোকে রাজনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জানান।

ইরাকের প্রধানমন্ত্রীর এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন দোহায় ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া জানাতে জরুরি আরব-ইসলামিক সম্মেলন বসছে। প্রায় এক দশক আগে মিশর যে যৌথ আরব সামরিক বাহিনীর প্রস্তাব দিয়েছিল, এবার সেই উদ্যোগ আবার আলোচনায় আসবে বলে ধারণা করা হচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, “গাজায় হত্যাযজ্ঞের পর এখন কাতারকে টার্গেট করা হয়েছে, কিন্তু ইসরায়েলি আগ্রাসন এখানেই থেমে থাকবে না।”

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ইসলামী সামরিক জোট গঠনের আহ্বান ইরাকের প্রধানমন্ত্রীর

আপডেট: ১২:৩০:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫