এখন দেশি ছেলেই পছন্দ: অভিনেত্রী সেমন্তী সৌমি

- আপডেট: ০৮:৫৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / 42
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় থাকা ছোট পর্দার অভিনেত্রী ও মডেল সেমন্তী সৌমি এবার ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন। একসময় বিদেশি ছেলেকে বিয়ে করার ইচ্ছে থাকলেও এখন সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি।
সৌমি বলেন, “বিদেশি ছেলের সঙ্গে আসলে মনের মতো সংযোগ থাকে না। যতই ইংরেজিতে কথা বলি না কেন, বাংলা ভাষায় কথা বলার যে মজা, সেটা সেখানে পাওয়া যায় না। সব অনুভূতি ভাগ করা যায় না।”
অভিনেত্রী জানান, আগামী বছরই বিয়ের পরিকল্পনা করছেন তিনি। আর এবার তার পছন্দ দেশি ছেলে। তার ভাষায়, “আমার পছন্দ দেশি ছেলে। একটা ভালো দেশি ছেলে দেখে বিয়ে করে ফেলব, আপনারা সবাই দাওয়াত খাবেন।”
এছাড়া সাম্প্রতিক আলোচনায় উঠে আসা রেস্টুরেন্টে ছবি তোলার বিষয়েও মন্তব্য করেছেন সেমন্তী। তিনি বলেন, “বড় বড় রেস্টুরেন্টে আসলে ফটোগ্রাফার থাকে। তবে ওয়েটারদেরও অসাধারণ দক্ষতা আছে। আমার অনেক সুন্দর ছবি তারাই তুলে দেয়। তারা লাইট নিয়ে সুন্দরভাবে দাঁড়িয়ে ছবি তুলে দেয়।”


























