০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মেয়রসহ ১২ নেতাকর্মী গ্রেপ্তার

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৪৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 84

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ১২ জন নেতাকর্মীকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারদের মধ্যে গফরগাঁও পৌরসভার সাবেক মেয়রও রয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে পরিচালিত এ অভিযানের বিষয়ে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

ডিবি সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একাংশ দীর্ঘদিন ধরে গোপনে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি অভিযান চালিয়ে তাদের আটক করে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মেয়রসহ ১২ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট: ১১:৪৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫