০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক, নির্বাচন নিয়ে আলোচনা

ইউএনএ নিউজ:
  • আপডেট: ১২:১৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 73

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছেন বিএনপি নেতারা। গতকাল বুধবার ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে এই বৈঠক হয়। এর পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা– এই দুই ক্ষেত্রেই ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা।

নজরুল ইসলাম খান বলেন, ইউরোপীয় ইউনিয়ন চায়, যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক। গণতন্ত্র সুসংহত করার পাশাপাশি বাণিজ্য ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা বাড়ানোর বিষয়ে অনুরোধ জানানো হয়েছে। এসব বিষয়ে তারা বেশ আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘আমরা মনে করি সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে।’ পিআর নিয়ে আলোচনা হয়েছে কিনা– এ প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, ‘পিআর এখন আলোচনার খুব একটা বিষয়বস্তু নয়। কারণ আপনি যদি রাজিও হন, এই নির্বাচন পিআরের মাধ্যমে হবে না। সেটা তো হবে সংবিধান সংশোধনের পর। আমরা আলোচনা করেছি আসন্ন নির্বাচন নিয়ে।’ পিআর দাবিতে বিভিন্ন দলের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন একসঙ্গে আন্দোলন করেছি। একজন আরেকজনের বিরুদ্ধে কিছু বলতে চাচ্ছি না। কিন্তু কবে আমরা পিআরের আলোচনা শুরু করলাম? জুলাই-আগস্টের আন্দোলনে কি পিআরের দাবি ছিল?’

খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশ নির্বাচনের দিকে যাচ্ছে। নির্বাচন এবং গণতন্ত্রের দিকে যাত্রায় ইউরোপীয় ইউনিয়ন সন্তুষ্ট। তারা চায় বাংলাদেশ যত তাড়াতাড়ি সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ফিরে আসুক। এ ব্যাপারে আলোচনা হয়েছে। আগামী দিনে আমরা কী করতে যাচ্ছি, আমাদের ভূমিকা কী হবে এবং বিভিন্ন রাজনৈতিক
দলের মধ্যে যে কথাবার্তা হচ্ছে, সেগুলো আলোচনায় এসেছে।

নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দলে এ ছাড়া ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক, নির্বাচন নিয়ে আলোচনা

আপডেট: ১২:১৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫