০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

অবশেষে কলকাতার বাজারে বাংলাদেশের ইলিশ, দাম কত?

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৪৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 64

পূজার আগে অবশেষে কলকাতার বাজারে পৌঁছেছে বাংলাদেশের ইলিশ। বুধবার রাতে বনগাঁ সীমান্ত দিয়ে প্রথম দফায় ভারতে যায় ৫০ মেট্রিক টন ইলিশ, পরে আরও ৫০ মেট্রিক টন ইলিশ কলকাতা যায়।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে কলকাতা ও হাওড়ার পাইকারি বাজারে নিলামে ওঠে এসব ইলিশ। খুচরা বাজারে দাম ধরা হয়েছে কেজিপ্রতি ১৬০০ থেকে ১৭০০ টাকা। তবে চাহিদা বাড়লে দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বাণিজ্য মন্ত্রণালয়ের বরাতে খবরে বলা হয়, শারদোৎসবের আগে ভারতে পদ্মার ইলিশ পাঠানো হবে। এমন প্রতিশ্রুতির প্রেক্ষিতে বুধবার রাতে বাংলাদেশ থেকে ১০টি মাছভর্তি ট্রাক যায় কলকাতায়।

২০১৫ সালের জাতীয় রপ্তানি নীতি অনুযায়ী শর্তসাপেক্ষে ইলিশ রপ্তানি তালিকায় রয়েছে। তবে বিদেশে প্রথম ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয় ২০১৯ সালে। তখন থেকেই দুর্গাপূজার সময়ে ভারতে ইলিশ পাঠানো হচ্ছে।

এবার পরিমাণ কমিয়ে ১,২০০ টন রপ্তানির অনুমতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এছাড়া প্রতি কেজি ইলিশ ন্যূনতম সাড়ে ১২ ডলারে (প্রায় ১,০৫৭ টাকা) রপ্তানি করা যাবে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

অবশেষে কলকাতার বাজারে বাংলাদেশের ইলিশ, দাম কত?

আপডেট: ০১:৪৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫