০৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
চিতলমারীতে পুকুরের পানিতে ডুবে দাদা-নাতির মৃত্যু

ইউএনএ নিউজ ডেস্ক
- আপডেট: ০৮:৪১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / 56
বাগেরহাটের চিতলমারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দাদা ও নাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলেন—উত্তর শিবপুর গ্রামের নূর জামানের ছেলে নূর কাদের মোল্লা (৯) ও তার দাদা শাহাজাহান মোল্লা (৮০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়িতে বেড়াতে আসা শিশু নূর কাদের গোসল করতে পুকুরে নামে। সে উঠতে না পারায় দাদা শাহাজাহান মোল্লা তাকে উদ্ধার করতে নামেন। একপর্যায়ে দুজনেই ডুবে যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিতলমারী থানার এসআই মো. ফয়সাল জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে।
ট্যাগ :




















