১১:১৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

খাগড়াছড়িতে সেনাবাহিনী–ইউপিডিএফ গোলাগুলি

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:০২:২০ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / 67

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম জগাপাড়া এলাকায় সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) সশস্ত্র সদস্যদের মধ্যে গোলাগুলি হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে টহল দলের তল্লাশি অভিযানের সময় ইউপিডিএফের প্রায় ১৫–২০ জন সশস্ত্র সদস্য গুলি চালালে পাল্টা জবাব দেয় সেনারা।

অভিযান শেষে একটি রাশিয়ান পিস্তল, দুটি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি, ২০০ রাউন্ড রাইফেলের গুলি, ওয়াকিটকি সেট ও ইউনিফর্মসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে সশস্ত্র দলটি পালিয়ে যায়।

আইএসপিআর জানায়, ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

খাগড়াছড়িতে সেনাবাহিনী–ইউপিডিএফ গোলাগুলি

আপডেট: ০৩:০২:২০ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫