১২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ

ইউএন এ প্রতিনিধি:
  • আপডেট: ০৪:২৮:১০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / 63

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পরেছে। আজ রোববার বেলা ১১টায় শায়েস্তাগঞ্জের খোয়াই ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

শায়েস্তাগঞ্জ রেল জংশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আজ রোববার সকাল ১১টায় সিলেটগামী পারাবত এক্সপ্রেস শায়েস্তাগঞ্জের খোয়াই ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। বিকল হওয়া ইঞ্জিন ও ট্রেনটিকে উদ্ধার করতে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আনা হয়েছে।

সহকারী স্টেশন মাস্টার আরও জানান, বিকল ইঞ্জিনটি মেরামতের কাজ চলছে। এ ঘটনায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ও ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস আটকা পড়েছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ

আপডেট: ০৪:২৮:১০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫