০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন

ইউএন এ প্রতিনিধি:
  • আপডেট: ০৫:৩৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / 55

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হয়েছেন কবি রেজাউদ্দিন স্টালিন। আগামী এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু সালেহ মাহফুজুল আলম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রেজাউদ্দিন স্টালিনকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর অফিস আদেশে সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছিল। এক সপ্তাহ পর সেই দায়িত্ব পেলেন রেজাউদ্দিন স্টালিন।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন

আপডেট: ০৫:৩৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫