০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা, সফরসঙ্গী শীর্ষ রাজনৈতিক নেতারা

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:০৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / 51

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে (ইউএনজিএ) যোগদানের উদ্দেশ্যে নিউইয়র্কের পথে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে রয়েছেন দেশের বিভিন্ন শীর্ষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

ফ্লাইটের আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রতিনিধি দলের সদস্যদের অপেক্ষা করতে দেখা যায়। সফরসঙ্গীদের মধ্যে ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

প্রধান উপদেষ্টা সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। তিনি আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন এবং ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টা দেশে গত এক বছরে গৃহীত বিভিন্ন সংস্কার কার্যক্রম এবং আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরবেন।

এছাড়া, আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ‘হাই-লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনোরিটিস ইন মিয়ানমার’ শীর্ষক সভা। রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানে কার্যকর পরিকল্পনা প্রণয়নের প্রত্যাশা করছে বাংলাদেশ। এর আগে কক্সবাজারে আন্তর্জাতিক অংশীদার ও রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে প্রস্তুতিমূলক অংশীদার সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া, প্রধান উপদেষ্টা ২৫ সেপ্টেম্বর যুব কর্মপরিকল্পনার ৩০তম বার্ষিকী উপলক্ষে উচ্চপর্যায়ের বৈঠকেও অংশ নেবেন। তিনি শান্তি ও নিরাপত্তা, উন্নয়ন এবং মানবাধিকার বিষয়ক আলোচনায় বাংলাদেশের ভূমিকা তুলে ধরবেন এবং শান্তিরক্ষী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অবদানও বিশ্বনেতাদের সামনে উপস্থাপন করবেন।

সফরকালে প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিব ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গেও তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা, সফরসঙ্গী শীর্ষ রাজনৈতিক নেতারা

আপডেট: ০৩:০৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫