০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

এক মাসের সাজা এড়াতে ১১ বছর পলাতক

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:১৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / 92

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে এক মাসের সাজাপ্রাপ্ত আসামি শাহ কামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ সদরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন টঙ্গীবাড়ী থানা পুলিশের এসআই নিজাম। পরদিন রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

শাহ কামাল উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের শরিষাবন এলাকার হযরত খানের ছেলে। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে নানা ভুয়া পরিচয়ে চাঁদাবাজি চালিয়ে আসছিলেন। কখনো সাংবাদিক, কখনো সরকারি উপদেষ্টা, আবার কখনো এমপি প্রার্থী পরিচয় দিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলতেন। তার বিরুদ্ধে চাঁদাবাজির পাশাপাশি মাদক ব্যবসারও অভিযোগ রয়েছে।

টঙ্গীবাড়ী থানা পুলিশ সূত্রে জানা গেছে, শাহ কামালের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে, যার মধ্যে মাদক ও মারামারির অভিযোগও অন্তর্ভুক্ত।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, “২০১৪ সালের একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি শাহ কামাল খানকে নারায়ণগঞ্জ সদর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, তিনি ভুয়া পরিচয়ে বিভিন্ন সময় প্রতারণা করতেন।”

পুলিশের এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, শাহ কামালের চাঁদাবাজি ও মাদক ব্যবসার কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

এক মাসের সাজা এড়াতে ১১ বছর পলাতক

আপডেট: ০৩:১৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫