০৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ, দগ্ধ ৭ জন

ইউএন এ প্রতিনিধি:
  • আপডেট: ০৫:৫৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 55

রাজধানী মহাখালীর আমতলী এলাকায় গুলশান ফিলিং স্টেশনের রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাতজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

দগ্ধরা হলেন- স্বপন মোল্লা (২৪), কবির (১৮), রুবেল (২৮),খাইরুল (২৮), মাসুদুর রহমান (৪৪), আলমগীর হোসেন (৪০) ও সজিব (৩১)

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মহাখালী এলাকা থেকে পেট্রোল পাম্পে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ অবস্থায় সাতজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

দগ্ধ আলমগীরের বড় ভাই জাহাঙ্গীর পারভেজ বলেন, দুপুরে ঠিকাদারের মাধ্যমে বিএসটিআই কর্তৃক তেলের পাম্পের ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য বিএসটিআইয়ের তিন শ্রমিক সহ মোট সাতজন সেখানে যান। ওই তেল পাম্পের অকটেনের ট্যাঙ্কটি ঢাকনা খোলার সময় হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। এতে সাত শ্রমিক দগ্ধ হয়। পরে‌ তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিকেলে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের মুখপাত্র তালহা বিন জসিম এ বিষয়ে বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে এই ধরনের কোনো তথ্য নেই। আমরা খোঁজ নিয়েছি। আমাদেরকে কেউ কিছু জানায়নি।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ, দগ্ধ ৭ জন

আপডেট: ০৫:৫৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫