০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

হোটেল-ফ্ল্যাট-ছাত্রাবাসে আ.লীগ কর্মী থাকলে তথ্য দিতে বললেন পুলিশ

স্টাফ রিপোর্টার
  • আপডেট: ০১:৩১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 56

ঢাকার আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মী থাকলে সাধারণ মানুষকে তথ্য দিতে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।

যারা তথ্য দেবেন তাদের নাম-পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে রেইড দেয় পুলিশ। গোয়েন্দা নজরদারিও চলছে।

অনেক ফ্ল্যাটে ফ্রি থাকছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। জনগণ পুলিশকে তথ্য দিলে পুলিশ সেখানে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক করবে।

এস এন মো. নজরুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মী ঝটিকা মিছিল বের করছে। এসব মিছিল থেকে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারে জনসাধারণ পুলিশকে সহায়তা করেছে। তাদের গ্রেপ্তার করলে পরবর্তীতে ঝটিকা মিছিলের সংখ্যা কমে যাবে।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

হোটেল-ফ্ল্যাট-ছাত্রাবাসে আ.লীগ কর্মী থাকলে তথ্য দিতে বললেন পুলিশ

আপডেট: ০১:৩১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫