০৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

শাপলা প্রতীক না দেওয়ার আইনগত কোনো কারণ দেখাতে পারেনি ইসি : সারজিস আলম

ইউএন এ প্রতিনিধি:
  • আপডেট: ০৪:৪৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 75

বদরুদ্দোজা প্রধান পঞ্চগড় প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন (ইসি) আইনগত কোনো যুক্তি দেখাতে না পেরে চাপের কাছে নতি স্বীকার করে তাদের দলকে শাপলা প্রতীক বরাদ্দ দেয়নি। এ সিদ্ধান্ত আসন্ন জাতীয় নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলবে বলেও তিনি মন্তব্য করেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ চত্বরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, আমরা যখন নিবন্ধনের জন্য আবেদন করি, তখন সব আইন-কানুন যাচাই-বাছাই করেই আবেদন করেছি। শাপলা জাতীয় প্রতীকের একটি অংশ হলেও এটি এককভাবে জাতীয় প্রতীক নয়। অথচ জাতীয় ফলসহ আরও অনেক প্রতীক, যা জাতীয় প্রতীকের সঙ্গে সম্পর্কিত, সেগুলো বিভিন্ন রাজনৈতিক দলকে বরাদ্দ দেওয়া হয়েছে। তাহলে শাপলা কেন দেওয়া হবে না?

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন বলছে তাদের তালিকায় শাপলা নেই। অথচ লিস্ট হালনাগাদ করার দায়িত্ব তো তাদেরই। আমরা নতুন করেও আবেদন দিয়েছি, তবু আইনগত কোনো যুক্তি না দেখিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে। এর মানে হচ্ছে কমিশন নিশ্চয়ই কোনো চাপের কাছে নতি স্বীকার করেছে।

তরুণ প্রজন্মের রাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করে সারজিস আলম বলেন, বাংলাদেশের মানুষ চায় তরুণরা ঐক্যবদ্ধ হোক।

আমরা যদি রাজনৈতিক দলের পর্যায়ে ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে মাঠ পর্যায়ের মানুষও স্বয়ংক্রিয়ভাবে ঐক্যবদ্ধ হবে।

তিনি জানান, গণঅধিকার পরিষদের সঙ্গে একীভূত হওয়ার আলোচনা চলছে এবং এবি পার্টির সঙ্গে জোটভিত্তিক আলোচনা এগিয়ে যাচ্ছে।

ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে আমরা সংসদে গিয়ে তাদের প্রতিনিধিত্ব করতে পারব, বলেন তিনি।

আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, বিদেশে পাচার করা টাকা দেশে এনে ভাড়া করা লোক দিয়ে শোডাউন করছে দলটি। টাকা দিয়ে ভাড়া করা টোকাইদের ভোরবেলা নামিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ জানে আসল রাজনৈতিক কর্মসূচি আর ভাড়াটে শোডাউন কাকে বলে।

তিনি আরও বলেন, অভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছে, তাদের রাজনৈতিক অধ্যায় শেষ হয়ে গেছে। আওয়ামী লীগের রাজনীতির চ্যাপ্টার এখন ক্লোজড

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

শাপলা প্রতীক না দেওয়ার আইনগত কোনো কারণ দেখাতে পারেনি ইসি : সারজিস আলম

আপডেট: ০৪:৪৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫