মাসুদ রানা নেত্রকোনা-৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী

- আপডেট: ০২:১৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / 80
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ মাসুদ রানা, সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপীল বিভাগের আইনজীবী হিসেবে কর্মরত আছেন। তিনি সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মামলা পরিচালনা করে আসছেন। আগামি জাতীয় সংসদ নির্বাচনে তিনি নেত্রকোনা-৩ (কেন্দুয়া আটপাড়া) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী।
অ্যাডভোকেট মাসুদ রানা বলেন আমার জীবনে বহুবার আমি আন্দোলন সংগ্রামে মামলা হামলার শিকার হয়েছি। বিগত সময়ে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিতে তৎকালীন সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেনের সময়ে, বারের প্রেসিডেন্ট রুমে শহিদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান এর ছবি টানানো হলে আওয়ামী আইনজীবীরা রুমের দরজা ভেঙ্গে প্রবেশ করে জিয়াউর রহমানের ছবি ভাংচুর করে । আমি তার প্রতিবাদ করলে আওয়ামী পন্থী আইনজীবীরা আমার উপর হামলা করে আহত করে। যা সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াতে প্রচারিত ও প্রকাশিত হয়েছিলো। বিষয়টি নিয়ে তখন বেগম খালেদা জিয়া আমার সঙ্গে কথা বলেছিলেন। সুপ্রিমকোর্টে আইনজীবীদের নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদে আন্দোলন করলে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা আমি হাতুড়ি পিটুনির শিকার হয়েছিলাম। আমাকে হাতুরি দিয়ে নির্যাতনের কারণে আওয়ামী লীগকে হাতুরী লীগ বলা হয়। এছাড়াও আমি অনেক বার শেখ হাসিনা বিরোধী আন্দোলনে রক্তাক্ত হয়েছি।
আমি ছাত্র জীবন থেকেই রাজনিতী করে আসছি। আমি পল্টন থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহসভাপতি । ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য । ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ আইন সম্পাদক। সহ সাংগঠনিক সম্পাদক ছিলাম। সুপ্রিমকোর্ট আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। বর্তমানে আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক ও কেন্দুয়া উপজেলা বিএনপির সদস্য পদে আছি। আমি বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক।
আমি আইনজীবী হিসেবে তারেক রহমানের ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলা, বেগম খালেদা জিয়ার, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চেরিটেবল ট্রাস্ট মামলা সহ অন্যান্য রাজনৈতিক কর্মীদের মামলা পরিচালনা করেছি। এছাড়াও বিএনপির শীর্ষ নেত্রীবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীর ৩ হাজারেরও বেশি বিএনপির রাজনৈতিক মামলা পরিচালনা করেছি। আমি বর্তমানে কেন্দুয়া আটপাড়া এই দুই উপজেলায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে গণসংযোগ করতেছি । আমি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। আমি দলিয় মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করলে আমি জয়লাভ করবো ইনশাআল্লাহ।





















