০৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

বেসরকারি ব্যবস্থাপনায় তিন হজ প্যাকেজ ঘোষণা

ইউএন এ প্রতিনিধি:
  • আপডেট: ০৫:০০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • / 51

সরকারের সাথে মিল রেখে ২০২৬ সালের জন্য তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-হাব। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্যাকেজ ঘোষণা করা হয়।

বেসরকারি হজ প্যাকেজ তিনটি হলো ৭ লাখ ৫০ হাজার টাকার বিশেষ প্যাকেজ, ৫ লাখ ৫০ হাজার টাকার সাধারণ প্যাকেজ এবং ৫ লাখ ১০ হাজার টাকার সাশ্রয়ী প্যাকেজ।

সংগঠনটি জানায়, ২০২৫ সালে বেসরকারি ব্যবস্থাপনায় বিশেষ প্যাকেজ ছিলো ৬ লাখ ৯৯ হাজার টাকা। এবছর তা ৫১ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৫০ হাজারে। একইভাবে, গত বছর সাধারণ প্যাকেজ ছিল ৫ লাখ ২৩ হাজার টাকা, এবার তা ২৭ হাজার টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৫০ হাজারে। আর ৫ লাখ ১০ হাজার টাকার সাশ্রয়ী প্যাকেজ এবারই প্রথম ঘোষণা করা হলো।

এর আগে রোববার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয় সরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ ঘোষণা করে। সেগুলো হলো, ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকার বিশেষ প্যাকেজ, ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকার সুলভ প্যাকেজ এবং ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকার সাশ্রয়ী প্যাকেজ।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে ২৭ জুলাই থেকে এবং চলবে ১২ অক্টোবর পর্যন্ত।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

বেসরকারি ব্যবস্থাপনায় তিন হজ প্যাকেজ ঘোষণা

আপডেট: ০৫:০০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫