০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

টেকনাফের পাহাড় থেকে ৮ নারী-শিশু উদ্ধার

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৩৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / 97

নৌপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নারী-শিশুসহ আটজনকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায় দালালচক্র। সেখানে তাদের রেখে আরো বেশিসংখ্যক মানুষ সংগ্রহের জন্য কাজ করছিল চক্রটি। বিষয়টি জানার পর যৌথ বাহিনী পাহাড়ে অভিযান চালিয়ে আটজনকে উদ্ধার করে। তাদের মধ্যে সাতজন নারী এবং একটি শিশু রয়েছে।

গত মঙ্গলবার রাত ৮টার দিকে কক্সবাজারের টেকনাফ বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় পাচারকারী চক্রের কোনো সদস্যকে আটক করা যায়নি।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কিছু মানুষকে নৌপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে পাহাড়ে আটক করে রাখা হয়েছে। বিষয়টি জানার পর গত মঙ্গলবার সন্ধ্যা থেকে জুম্মাপাড়া নামের পাহাড়ে অভিযান চালায় নৌবাহিনী ও কোস্ট গার্ডের একটি যৌথ দল।

এ সময় পাহাড়ে পাচারকারীদের গোপন আস্তানা থেকে নারী, শিশুসহ মোট আটজনকে উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরো বলেন, অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের আটকের জন্য গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। মানবপাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

টেকনাফ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, নৌপথে মালয়েশিয়ায় মানবপাচার দালালরা দিন দিন অপ্রতিরোধ্য হয়ে উঠছে। আইন প্রয়োগকারী সংস্থার এত অভিযানের পরও তাদের থামানো যাচ্ছে না। মানবপাচারের গডফাদারদের বের করে আইনের আওতায় না আনতে পারলে চলমান অভিযানের সাফল্যও ম্লান হয়ে যাবে।

প্রসঙ্গত, গত দুই সপ্তাহে বিজিবি, র্যাব ও কোস্ট গার্ড বাহারছড়ার পাহাড়ে পাচারকারীদের আস্তানায় পৃথক অভিযান চালিয়ে ১৮৭ জনকে উদ্ধার করে। এসব অভিযানে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

টেকনাফের পাহাড় থেকে ৮ নারী-শিশু উদ্ধার

আপডেট: ০২:৩৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫