মধুপুরে বেরীবাইদ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

- আপডেট: ০৬:১৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / 126
মাদক ছেড়ে দাও মাঠে আলো ছড়াও এ স্লোগানকে ধারণ করে টাঙ্গাইলে মধুপুরে বেরীবাইদ স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার বেরিবাইদ সরকারি প্রাথমীক বিদ্যাললয়ে মাঠে বেরীবাইদ স্পোর্টিং ক্লাবের আয়োজনে এই ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় খেলার মাঠের চার পাশে হাজার হাজার জনতার উপস্থিতিতে বৈকালিক মনোরম পরিবেশে খেলা দেখার জন্য উপচে পরা মানুষের আগমন যেন এক মিলন মেলায় পরিনত হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্ণেল আসাদুল ইসলাম আজাদ
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, লেফটেন্যান্ট কর্ণেল আসাদুল ইসলাম আজাদের সহধর্মিণী মিসেস সঙ্গীতা, মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, মধুপুর উপজেলা বিএনপি মৎস্য বিষয়ক সম্পাদক মোঃ নুরুল আলম মেম্বার , যুবদল নেতা মিনহাজ প্রমূখ।
ফাইনাল ফুটবল ম্যাচে ঘেচুয়া একাদশ, বেরিবাইদ একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এ সময় উভয় দলকে ম্যাডেল, ক্রেস্ট ও প্রাইজ মানি তুলে দিয়ে সম্মানিত করেন আয়োজক কমিটির পক্ষ থেকে।





















