০৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

জুলাই সনদের আইনি ভিত্তিতে বাধা সৃষ্টি কারীরা আওয়ামী লীগের প্রতিনিধি — ড. হেলাল উদ্দিন

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:১৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / 111

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ঢাকা-৮ আসনে দলীয় সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, “যারা জুলাই সনদের আইনি ভিত্তিতে বাঁধা সৃষ্টি করছে, তারা আসলে আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে কাজ করছে। তারা জুলাই বিপ্লব বিশ্বাস করে না, মানে না।”

তিনি বলেন, জুলাই সনদের আইনি বৈধতা না দেওয়া হলে ভবিষ্যতে আওয়ামী লীগ ছাড়াও তারাই ক্ষমতায় এসে জুলাই যোদ্ধাদের ওপর অবিচার করবে। তাই জুলাই যোদ্ধাদের সুরক্ষা, অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা এবং জুলাই চেতনা বাস্তবায়নের জন্য জুলাই সনদের আইনি ভিত্তি অপরিহার্য। শুক্রবার রাতে রমনা থানার সিদ্ধেশ্বরী ওয়ার্ডের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ড. হেলাল উদ্দিন বলেন, “যারা আওয়ামী লীগের সংবিধান রক্ষার কথা বলছে, তারা আসলে আওয়ামী লীগের মতোই ফ্যাসিবাদ কায়েম করতে চায়। মিডিয়ার সামনে দেশপ্রেমের অভিনয় করলেও তাদের উদ্দেশ্য নোংরা। তারা ক্ষমতায় এলে আবারো বিরোধীদের দমন, গণমাধ্যমকে শিকলে বন্দী করা এবং একক কর্তৃত্ব কায়েম করবে।”

তিনি আরও বলেন, সংবিধান সংশোধন করে জুলাই সনদের আইনি ভিত্তি দিলে এবং সেই আলোকে পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণের সরকার গঠিত হবে, যেখানে শাসন নয়, সেবা হবে মূলনীতি। “জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জাতিকে শাসন ও শোষণ করবে না, বরং জাতির খাদেম হিসেবে কাজ করবে।”

নারীর অধিকার প্রসঙ্গে তিনি বলেন, “একমাত্র ইসলামই নারীর প্রকৃত অধিকার, সুরক্ষা ও স্বাধীনতা নিশ্চিত করেছে। ডাকসুতে ছাত্রশিবিরের সাথে ছাত্রীরা যেভাবে নিরাপদ পরিবেশে কাজ করছে, তেমনি জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীরাও স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবে।”

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতীতের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নিয়ে যেভাবে ইসলামী ছাত্রশিবিরকে নেতৃত্ব দিয়েছে, ঠিক তেমনি আগামী জাতীয় নির্বাচনে দেশবাসীকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে আসতে হবে।

সভায় সভাপতিত্ব করেন সিদ্ধেশ্বরী ওয়ার্ড জামায়াতের সভাপতি এডভোকেট মিজানুর রহমান এবং পরিচালনা করেন সেক্রেটারি আ জ ম ওবায়দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীন আহমেদ খান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমীর, এডভোকেট সুলতান উদ্দীন, রমনা থানা নায়েবে আমীর, আব্দুল্লাহ আল ফারুক, রমনা থানা সেক্রেটারি।

এছাড়াও সভায় রমনা থানা কর্মপরিষদ সদস্যবৃন্দ, ওয়ার্ড দায়িত্বশীল ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জুলাই সনদের আইনি ভিত্তিতে বাধা সৃষ্টি কারীরা আওয়ামী লীগের প্রতিনিধি — ড. হেলাল উদ্দিন

আপডেট: ০৬:১৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫