০৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ক্লাসে উপস্থিতি ছাড়া ইনকোর্সের নম্বর নয়

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:২৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / 113

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ইনকোর্স পরীক্ষায় নম্বর পেতে হলে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে। উপস্থিতি বা ইনকোর্সের নম্বর ছাড়া কোনো শিক্ষার্থীর পরীক্ষার ফরম পূরণ করা যাবে না। ক্লাসে উপস্থিতি ও ইনকোর্স- এ দুই মানদণ্ডে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। শনিবার (৪ অক্টোবর) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালিয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিয়মিত শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষায় ১৫ শতাংশ ও ক্লাসে উপস্থিতিতে ৫ শতাংশ নম্বরের মধ্যে মূল্যায়ন করতে হবে। প্রাইভেট শিক্ষার্থীদের ক্ষেত্রে ইনকোর্স পরীক্ষার জন্য মোট ২০ শতাংশ নম্বর নির্ধারিত থাকবে।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজ নিজ দায়িত্বে ইনকোর্স পরীক্ষা গ্রহণ করবে এবং শিক্ষকরা উত্তরপত্র মূল্যায়ন করবেন। নির্ধারিত সময় অনুযায়ী ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি করতে হবে। একবার ইনকোর্স নম্বর এন্ট্রি দেওয়ার পর তা পরিবর্তন করা যাবে না বলেও সতর্ক করা হয়েছে নির্দেশনায়।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ক্লাসে উপস্থিতি ছাড়া ইনকোর্সের নম্বর নয়

আপডেট: ০৪:২৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫