০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

কাশির সিরাপ পানে ১২ শিশুর মৃত্যু, সতর্কতা জারি

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৩১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / 108

ভারতে কাশির সিরাপ পানে ১২ শিশুর মৃত্যুর পর জরুরি সতর্কতা জারি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সম্প্রতি মধ্য প্রদেশ ও রাজস্থানে কাশির সিরাপ সেবনে শিশুদের মৃত্যুর খবর সামনে আসার পর এই পদক্ষেপ নিলো কেন্দ্রীয় সরকার।

শুক্রবার (৩ অক্টোবর) ভারতের ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস (ডিজিএইচএস) সব রাজ্যে একটি পরামর্শ জারি করে শিশুদের জন্য কাশির সিরাপ ‘বিচক্ষণভাবে প্রেসক্রাইব ও বিতরণ’-এর নির্দেশ দিয়েছে। পরামর্শে বলা হয়েছে, শিশুদের বেশিরভাগ আকস্মিক কাশি স্বাভাবিকভাবেই সেরে যায় এবং প্রায়শই ওষুধ ছাড়াই ভালো হয়ে যায়।

ডিজিএইচএস আরও সতর্ক করে জানিয়েছে, দুই বছরের নিচের শিশুদের জন্য কাশি ও সর্দির ওষুধ প্রেসক্রাইব বা বিতরণ করা উচিত নয়। পাশাপাশি ‘যথেষ্ট পানি খাওয়া এবং বিশ্রাম’সহ অ-ঔষধি পদ্ধতি শিশুর কাশি ও সর্দির প্রাথমিক চিকিৎসা হিসেবে গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কাশির সিরাপ সেবনের পর জটিলতায় মধ্য প্রদেশে নয়জন এবং রাজস্থানে তিনজন শিশু মারা গেছে বলে অনুমান করা হচ্ছে। উভয় রাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সিরাপের ওপর বিধিনিষেধ আরোপ করেছে এবং মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

কাশির সিরাপ পানে ১২ শিশুর মৃত্যু, সতর্কতা জারি

আপডেট: ০৪:৩১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫