০৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

বিশ্ব বসতি দিবস আজ

ইউএন এ প্রতিনিধি:
  • আপডেট: ০১:৩০:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / 83

৬ অক্টোবর বিশ্ব বসতি দিবস। দিবসটি উপলক্ষে সারাদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে— সোমবার সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ আলোচনা সভা।

গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর ইন বাংলাদেশ, গোয়েন লুইস আলোচনা সভায় উপস্থিত থাকবেন।

এছাড়া, র‌্যালির আয়োজন করা হয়েছে। র‌্যালিটি সকাল সাড়ে ৮টায় জিয়া উদ্যান থেকে শুরু হয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শেষ হবে।

দিবসটি উদযাপন উপলক্ষে আজ ৬ ও ৭ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের লবিতে একটি প্রদর্শনীর আয়োজন থাকবে। এতে রিহ্যাব, রাজউক, স্থাপত্য, নগর পরিকল্পনাসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থা আবাসন ও নির্মাণখাতের পণ্য ও সেবা প্রদর্শন করবে।

বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য ও ‘সবার জন্য আবাসন’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে সেমিনারের আয়োজন করা হয়েছে।

সেমিনারে এমআইএসটি’র প্রফেসর ড. সুদিপ্তী বিশ্বাস ‘রিজাইলেন্ট কমিউনিটি ওয়েসিস: ইনক্লুসিভ পাবলিক ওপেন স্পেসেস ফর আর্থকোয়েক প্রিপিয়ার্ডনেস’, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্যদ সদস্য উষাতন মেহেরা খুশি ‘অ্যান অ্যাসেসমেন্ট অব ইনফরমাল সেটেলমেন্ট এন্ড লো-কস্ট হাউজিং ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ: ফেইলর্স, সাকসেস, ফ্যাক্টরস এন্ড এ ফ্রেমওয়ার্ক ফর সাসটেইনেবল আরবান ডেভলপমেন্ট’ এবং হ্যাবিটেট ফর হিউম্যানিটির কান্ট্রি ডিরেক্টর ‘জার্নি টুওয়ার্ড হাউজিং সলিউশন অ্যামিড দ্য আরবান ক্রাইসিস’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন।

এছাড়া, আজ সকল বিভাগ ও জেলা পর্যায়ে দিবসটি উদযাপিত হবে। এ উপলক্ষে স্মরণিকা প্রকাশ, গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, পোস্টার ও ফেস্টুন টাঙানো হবে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

বিশ্ব বসতি দিবস আজ

আপডেট: ০১:৩০:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫