০১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

হানিফসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

ইউএন এ প্রতিনিধি:
  • আপডেট: ০২:৩০:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / 108

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বে তিন সদস্যের ট্রাইবুনাল-২ আজ সোমবার এই আদেশ দেন।

একই সঙ্গে পলাতক চার আসামিকে গ্রেপ্তার করে আগামী ১৪ অক্টোবর হাজির করতে নির্দেশ দেওয়া হয়। ওই দিন চার্জ গঠনের ওপর শুনানির দিন ধার্য করা হবে।

সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন কসি গিটার গাজী এমএইচ তামিম।

এই মামলার অপর তিন আসামি হলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী খান ও আতাউর রহমান খান আতা।

এর আগে গতকাল রোববার হানিফসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন প্রসিকিউশন। এতে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনা হয়। এর মধ্যে রয়েছে উস্কানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র ও কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা। পরে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

প্রসঙ্গত, জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে কুষ্টিয়ায় হত্যাকাণ্ডের শিকার হন ছয়জন। একইসঙ্গে আহত হন বেশ কয়েকজন। এর পরিপ্রেক্ষিতে হাসানুল হক ইনু ও মাহবুবউল আলম হানিফসহ পাঁচজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। পরে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

হানিফসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

আপডেট: ০২:৩০:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫