০৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৪৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / 104

সব ধরনের ভিসায় ওমরাহ পালনের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতি উদ্ধৃত করে রোববার একথা জানিয়েছে সৌদি গ্যাজেট।

এক প্রতিবেদনে সৌদি গ্যাজেট জানায়, ব্যক্তিগত ও পারিবারিক ভিজিট ভিসা, ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা, ওয়ার্ক ভিসা ও অন্য যেকোনো ধরনের ভিসাধারীরা সৌদি আরবে অবস্থানকালে ওমরাহ পালন করতে পারবেন।

ওমরাহ পালন সহজ করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান স্বাচ্ছন্দ্য ও প্রশান্তির সঙ্গে করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত জুলাইয়ে ফেডারেল মন্ত্রিসভা ২০২৬ সালের হজ নীতি আনুষ্ঠানিক অনুমোদন করে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ

আপডেট: ০২:৪৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫