০৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর

ইউএন এ প্রতিনিধি:
  • আপডেট: ০৬:০০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / 207

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে আগামী ১২ ডিসেম্বর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানান, আগামী ১২ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা হবে। এটি চূড়ান্ত করা হয়েছে। আমরা পরীক্ষার যাবতীয় প্রস্তুতি নিচ্ছি। আবেদন গ্রহণ ও অন্যান্য বিষয় খুব দ্রুত চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে।

তিনি আরও জানান, ভর্তি পরীক্ষার নম্বর, আসন সংখ্যাসহ অন্যান্য বিষয় নিয়ে পরবর্তী সভায় আলোচনা করা হবে এবং দ্রুত সময়ের মধ্যে সেই অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বৈঠকে বিএমডিসির সভাপতি মো. সাইফুল ইসলাম, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম-সচিব মল্লিকা খাতুন, স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর

আপডেট: ০৬:০০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫