সিএমএম আদালতে ১৩০ কোটি টাকার মাদক ধ্বংস

- আপডেট: ১১:৩৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / 93
দেড় মাস আগে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি নাগরিকের কাছ থেকে জব্দ করা ১৩০ কোটি টাকার কোকেনসহ বিপুল মাদক ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের তত্ত্বাবধানে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রাঙ্গণে এসব মাদক ধ্বংস করা হয়।
ধ্বংস করা মাদকের মধ্যে ছিল ৮ কেজি ৫৫০ গ্রাম কোকেন, ১ লাখ ৪৪ হাজার ৫০০ পিস ইয়াবা, অর্ধশতাধিক বোতল বিদেশি মদ এবং আধা কেজি গাঁজা। আদালতের নির্দেশে এসব মাদক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ধ্বংস করা হয়। এ সময় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান, সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তারা, ডিএমপির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।
আদালত সূত্র জানা যায়, জব্দ করা এসব মাদক বিভিন্ন সময় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে মামলার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আদালতের নির্দেশে এগুলো ধ্বংস করা হয়েছে।




















