০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৭ বাংলাদেশির

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / 66

ছবি: ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৭ বাংলাদেশির

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে সাত বাংলাদেশি নিহত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের সবার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে। এরমধ্যে পাঁচজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বাবলু, সাহাবুদ্দিন, আমিন সাওদাগর, আরজু ও রকি।

বর্তমানে মরদেহগুলো দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুকুম সিদরা এলাকার সাগর থেকে মাছ ধরে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে প্রবাসীদের বহনকারী গাড়িটি।

উল্লেখ্য, ওমান হলো বাংলাদেশ থেকে জনশক্তি রফতানির অন্যতম গন্তব্য। প্রচুর বাংলাদেশি সেখানে কাজ করে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পর দেশটি বাংলাদেশের শ্রমবাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৭ বাংলাদেশির

আপডেট: ১১:১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫