০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ: পঞ্চগড়ে এনসিপির লংমার্চ কর্মসূচি ঘোষণা

বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড়:
  • আপডেট: ০৯:০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / 102

ছবি: পঞ্চগড়ে চাঁদাবাজি-দুর্নীতির বিরুদ্ধে লংমার্চের পথসভায় প্রধান অতিথি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম / ইউএনএ

চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে লংমার্চ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠ থেকে এ লংমার্চ শুরু হয়ে সদর ও তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তেঁতুলিয়ার তেঁতুলতলায় পথসভায় সমাপ্ত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জুলাই অভ্যুত্থানে বড় বড় রাজনৈতিক দলের নেতাদের ছেলে-মেয়েরা কয়জন জীবন দিয়েছে? কয়জন পলিটিশিয়ানের সন্তান শহীদ হয়েছে? জীবন দিয়েছে সাধারণ মানুষ—আপনার-আমার মতো শ্রমজীবী মানুষের সন্তানরা। আর মাঝখান দিয়ে ফায়দা লুটেছে কিছু সুবিধাভোগী রাজনীতিবিদ।

তিনি আরও বলেন, আপনি যদি একটু গভীরভাবে দেখেন, কেন্দ্র থেকে শুরু করে উপজেলা পর্যন্ত একই চিত্র—প্রত্যেক জেলায় ৫ থেকে ১০ জন চাঁদাবাজ, চোরাকারবারি, মাদক ব্যবসায়ী, সিন্ডিকেটকারী আছে, যারা ওই এলাকার রক্ত চুষে খাচ্ছে।

দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সারজিস আলম বলেন, এনসিপি দায়িত্বে এলে কোনো নিরপরাধ রাজনৈতিক কর্মীকে হয়রানি করা হবে না। তবে দুর্নীতিবাজরা নিজ দলের হলেও তাদের মুখোশ উন্মোচন করা হবে। নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজকে বড় গলায় কথা বলতে দেওয়া হবে না।

লংমার্চে অংশ নেন জেলার পাঁচ উপজেলার এনসিপি ও জাতীয় যুবশক্তির সহস্রাধিক নেতাকর্মী। তারা মোটরসাইকেল, মাইক্রোবাস ও পিকআপের বিশাল বহর নিয়ে শহরজুড়ে শৃঙ্খলাবদ্ধ শোভাযাত্রা করেন।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ: পঞ্চগড়ে এনসিপির লংমার্চ কর্মসূচি ঘোষণা

আপডেট: ০৯:০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫