মধুপুরে জাকের পার্টির জনসভা ও র্যালি অনুষ্ঠিত

- আপডেট: ০২:৩০:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / 131
শনিবার (১১ অক্টোবর) বিকালে মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়ন জাকের পার্টির আয়োজনে উপজেলার জলছত্র পঁচিশমাইল বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়।
মধুপুর উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মো. সোহরাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাকের পার্টি সাবেক সভাপতি মো. আব্দুল আজিজ খান অটল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল-১ আসনের জাকের পার্টির প্রার্থী মো. রফিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা জাকের পার্টির সহসভাপতি মো. আব্দুর রহিম, সহ সাধারণ সম্পাদক, মো. শাহজালাল নওশের, সহ সাংগঠনিক সম্পাদক মো. মোতালেব মিয়া, মধুপুর উপজেলা শাখা জাকের পার্টির সভাপতি মো. জামাল মিয়া,আব্বাস আলী, মো. আমিনুর রহমান প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা রন্ধন ফ্রন্টের সভাপতি সালেহা রহমান, ছাত্র ফ্রন্টের সভাপতি রিপন মিয়া ও জেলা বাস্তুহারা ফ্রন্টের সভাপতি শ্রী কাজল। এ ছাড়াও জাকের পার্টির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উক্ত সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি মো. রমজান আলী।
জনসভা শেষে উপস্থিত সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে সভাটি শেষ হয়।














