০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

রাজনৈতিক দেউলিয়াদের ‘কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলার’ হুঁশিয়ারি সার্জিস আলমের

বদরুদ্দোজা প্রধান,পঞ্চগড়:
  • আপডেট: ০২:০৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / 91

বিদ্যুৎ বিভ্রাট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার রাতে দুর্নীতি ও চাঁদাবাজবিরোধী মোটরসাইকেল লংমার্চ শেষে পঞ্চগড়ের শেরে বাংলা পার্ক মোড়ে আয়োজিত সমাপনী পথসভায় বক্তৃতাকালে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে তিনি তীব্র ক্ষোভে ফেটে পড়েন।

সার্জিস আলম অভিযোগ করে বলেন, একদিন নয়, দুইদিন নয়— টানা তিনদিন এনসিপির অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। নেসকোর মালিক এবং তার বাবাকেও জবাব দিতে হবে, কেন আমাদের প্রোগ্রামের সময় বারবার বিদ্যুৎ যায়!

ক্ষুব্ধ কণ্ঠে তিনি আরও বলেন, যারা এটা করছে, তারা রাজনৈতিক দেউলিয়া, রাজনৈতিক বেশ্যা। আমরা দেখে নেবো— তাদের কলিজা কত বড়! প্রয়োজনে সেই কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এনসিপির কোনো রাজনৈতিক কর্মসূচিতে যদি আবারও বিদ্যুৎ বন্ধ করা হয়, তাহলে ওই প্রতিষ্ঠান পঞ্চগড়ে থাকতে পারবে না। এটা আমার ব্যক্তিগত কমিটমেন্ট।

পথসভায় সার্জিস আলম নেসকোকে রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণের অভিযোগে অভিযুক্ত করেন এবং বলেন, আপনারা রাজনৈতিক চাটুকার, তোষামোদকারী। এনসিপির প্রোগ্রামের সময় বারবার বিদ্যুৎ চলে যাওয়া এর প্রমাণ।

এদিন বিকেল থেকে শুরু হওয়া লংমার্চে প্রায় এক হাজার মোটরসাইকেলে দুই সহস্রাধিক নেতা–কর্মী অংশ নেন। পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলা প্রদক্ষিণ শেষে লংমার্চের সমাপনী পথসভা অনুষ্ঠিত হয় জুলাই স্মৃতি স্তম্ভ প্রাঙ্গণে। কর্মসূচিকে ঘিরে শহরের বিভিন্ন স্থানে মাইক লাগানোসহ ব্যাপক প্রস্তুতি নেয় এনসিপি।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

রাজনৈতিক দেউলিয়াদের ‘কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলার’ হুঁশিয়ারি সার্জিস আলমের

আপডেট: ০২:০৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫