০৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

কেন্দুয়ায় মাদক, জুয়া ও ইভটিজিং বিরোধী পথসভা অনুষ্ঠিত

শাহ আলী তৌফিক রিপন, কেন্দুয়া:
  • আপডেট: ১০:০০:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / 45

ছবি: নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে মাদক, জুয়া ও ইভটিজিং মুক্ত সমাজ গড়ি — সুস্থ প্রজন্ম চাই” এই প্রতিপাদ্য নিয়ে পথসভা অনুষ্ঠিত হয় / ইউএনএ

“মাদক, জুয়া ও ইভটিজিং মুক্ত সমাজ গড়ি — সুস্থ প্রজন্ম চাই” এই প্রতিপাদ্য নিয়ে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে অনুষ্ঠিত হয়েছে এক পথসভা। সোমবার (১৩ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে ৩টায় সদাচার সামাজিক সংঘ (সসাস)-এর আয়োজনে এ পথসভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমদাদুল হক তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ গোলাম মোস্তফা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ নাজমুল হক এবং কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ জনাব মিজানুর রহমান।

পথসভায় বক্তারা বলেন, মাদক, জুয়া ও ইভটিজিং সমাজের জন্য ভয়াবহ ব্যাধি। এসব সামাজিক অপরাধ দমন করতে হলে প্রশাসনের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। সমাজের প্রতিটি পরিবার থেকে যদি নৈতিকতা ও সদাচারের চর্চা শুরু হয়, তবে অপরাধমুক্ত সমাজ গঠন সম্ভব।

সভাপতিত্ব করেন সদাচার সামাজিক সংঘ (সসাস)-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সদাচার সামাজিক সংঘ (সসাস) একটি নিবন্ধিত সামাজিক সংগঠন (নিবন্ধন নং: নেত্র–০৭০১) যা দীর্ঘদিন ধরে কেন্দুয়া এলাকায় সামাজিক উন্নয়ন ও নৈতিকতা বিষয়ক কার্যক্রম পরিচালনা করে আসছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

কেন্দুয়ায় মাদক, জুয়া ও ইভটিজিং বিরোধী পথসভা অনুষ্ঠিত

আপডেট: ১০:০০:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫