১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন ৬ পুলিশ সদস্য

ইউএন এ প্রতিনিধি:
  • আপডেট: ০১:০০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / 92

গত মে ও জুন মাসে সারাদেশে পুলিশের অপারেশন কার্যক্রমে সাহসিকতা, পেশাদারিত্ব ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) ক্যাটাগরিতে ছয়জন পুলিশ সদস্যকে মনোনীত করা হয়েছে।

সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখার উপসচিব ফরিদা খানম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রস্তাবিত পদকের মধ্যে বিপিএম পদক পাচ্ছেন এএসআই (নিরস্ত্র) আতিক হাসান। আর পিপিএম পদক পাচ্ছেন পাঁচজন। তারা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার এনায়েত কবীর সোয়েব, কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মোহাম্মদ খাজু মিয়া, মুন্সিগঞ্জ সদর থানার হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই (নিরস্ত্র) মো. এমদাদুল হক, গাজীপুর হাইওয়ে পুলিশের কনস্টেবল আমিনুর রহমান খান এবং ডিএমপির কনস্টেবল সুজন আলী।

আরও বলা হয়েছে, প্রজ্ঞাপন জারির তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন ৬ পুলিশ সদস্য

আপডেট: ০১:০০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫