০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

মাহিয়া মাহির সংসার কি আবার জোড়া লাগছে?

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:২৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / 80

রাজনীতিবিদ স্বামী রাকিব সরকারের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে, বছর দেড়েক আগে এমনটিই জানিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরপরে আগে একসঙ্গে দেখা যায়নি এই দম্পতিকে। কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন মাহি, তবে স্বামী রাকিব কোথায়, তা জানেন না কেউ।

হঠাৎ করেই সোমবার (১৩ অক্টোবর) রাতে স্বামী ও সন্তানের সঙ্গে দুটি ছবি ফেসবুকে নিজের আইডিতে পোস্ট করেন মাহি। ভালোবাসার ইমোজি দিয়ে মাহি সেই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘মাশআল্লাহ।’

এর ঠিক এক ঘণ্টা আগে একই স্থিরচিত্র পোস্ট করেন রাকিব সরকারও। মাহি ও রাকিবের কাছাকাছি সময় স্থিরচিত্র পোস্ট করা নিয়ে রহস্য তৈরি হয়েছে।

চিত্রনায়িকা মাহিয়া মাহি ও রাজনীতিবিদ রাকিব সরকারের ঘনিষ্ঠজনদের কেউ কেউ জানিয়েছেন, তারা দুজন এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আবার কেউ বলছেন, তারা আগে থেকেই এক ছিলেন, মাঝে শুধু সম্পর্কের অবণতি হয়েছে। এদিকে মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, ‘আবার সব আগের মতো হয়ে যাক।’ কেউ কেউ মাহির সঙ্গে স্বামী–সন্তানের স্থিরচিত্র দেখে ভালোবাসার ইমোজি দিয়ে জানিয়েছেন অভিনন্দনও।

ভক্ত–শুভাকাঙ্ক্ষীদের যে যা–ই বলুক, এ নিয়ে এখন পর্যন্ত কোনো কথা বলেননি মাহি–রাকিব দুজনের কেউই।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

মাহিয়া মাহির সংসার কি আবার জোড়া লাগছে?

আপডেট: ০১:২৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫