১০:১২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

জুলাই সনদে স্বাক্ষরের কলম-ছবি জাদুঘরে রক্ষিত থাকবে

ইউএন এ প্রতিনিধি:
  • আপডেট: ০৪:০০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / 44

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, শুক্রবার ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান হবে এবং তাতে সবাই (বিভিন্ন রাজনৈতিক দল) উৎসবমুখর পরিবেশে স্বাক্ষর করবে। এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ছাত্র জনতার যে অভ্যুত্থান তার পরবর্তী অধ্যায় হিসেবে এটা সঠিকভাবে রচিত হলো।

বুধবার সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এক জরুরি বৈঠকে এ মন্তব্য করেছেন।

উপস্থিত রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, “জুলাই সনদ স্বাক্ষরে সবাই বড় রকমের উৎসাহ নিয়ে অংশ নেবে। যে কলম দিয়ে স্বাক্ষর করবেন সেটা জাদুঘরে রক্ষিত থাকবে আপনাদের ছবিসহ। এটা জাতির জন্য মস্ত বড় সম্পদ হয়ে রইলো। যে দলিল তৈরি করেছেন তা হারিয়ে যাবে না। এগুলো প্রত্যেকের কাছে যেন যায়।”

অধ্যাপক ইউনূস বলেন, এখানে (কমিশনের বৈঠকগুলোতে) যে বিতর্কগুলো করেছেন সেগুলো অমূল্য সম্পদ। এগুলো স্কুল কলেজে ও জনসাধারণের জন্য সহজ করে প্রচার করতে হবে।

“এটা গুটিকতক রাজনৈতিক নেতার বিষয় না, গোটা জাতির বিষয়। আমরা সবাই উৎসবমুখর হয়ে যাবো। সই করবো। জাতির জন্য স্মরণীয় হয়ে থাকবে,” বলছিলেন তিনি।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জুলাই সনদে স্বাক্ষরের কলম-ছবি জাদুঘরে রক্ষিত থাকবে

আপডেট: ০৪:০০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫