০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

সোনাক্ষী মা হবেন, ফের গুঞ্জন নেটদুনিয়ায়

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / 58

মা হওয়ার গুঞ্জন যেন পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার। বিয়ের দুই-তিন মাস পর থেকেই মা হওয়ার গুঞ্জনে পড়তে হয়েছে অভিনেত্রীকে। এমনকী কিছুদিন আগেইও ছড়িয়ে পড়া অন্তঃসত্ত্বা হওয়ার খবরে বেশ চটেছিলেন শত্রুঘকন্যা। ফের জোরালো হলো সোনাক্ষীর মা হওয়ার জল্পনা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার রাতে ভারতের মুম্বাইয়ের ঝলমলে এক অনুষ্ঠানে যখন স্বামী জহির ইকবালের হাত ধরে উপস্থিত হন এই অভিনেত্রী। তখনই যেন ছড়িয়ে পড়ল বড় একটা খবর।

এদিনের একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে নেটিজেনদের আর আটকায় কে। জোড়ালো আলোচনা উঠেছে অভিনেত্রীর মা হওয়া নিয়ে।

ভিডিওতে দেখা যায় জাহির ও সোনাক্ষীকে ফটোসাংবাদিকদের ক্যামেরায় পোজ দিতে যাচ্ছে। তখনই জাহির বউয়ের পেটে হাত রেখে বলে ওঠেন, ‘আসল সোনা’। এতে সোনাক্ষী হতবাক হয়ে পড়েন। এরপর বউকে প্রচ্ছন্ন ধমক দিয়ে হেসে ওঠেন। জাহির তারপর জানান যে, তিনি মজা করছিলেন।

অনুষ্ঠানে সোনাক্ষীকে দেখা যায় ঢিলেঢালা সাদা ও লাল রঙের মিশেলে একটি আনারকলি চুড়িদার পরতে। নেটাগরিকের দাবি, স্ফীতোদর ঢাকতেই এমন ঢিলেঢালা পোশাক পরেছেন তিনি। সোনাক্ষী বারবার ওড়না দিয়ে স্ফীতোদর ঢাকার চেষ্টা করছিলেন বলেও দাবি করেছেন কেউ কেউ। এই চুড়িদারের সঙ্গে কপালে লাল টিপ ও সিঁথিতে সিঁদুর পরেছিলেন সোনাক্ষী।

অভিনেত্রীর চোখেমুখেও নাকি মাতৃত্বের ঔজ্জ্বল্য ধরা পড়েছে, দাবি নেটাগরিকের। অন্যদিকে জহিরের পরনে ছিল কালো রঙের শেরওয়ানি ও সাদা পাজামা। হাতে হাত রেখে অনুষ্ঠানে এসেছিলেন তারা। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই এক নেটাগরিক মন্তব্য করেন, সোনাক্ষীকে দেখে এবার সত্যিই অন্তঃসত্ত্বা মনে হচ্ছে।

২০২৪ এর ২৩ জুন বিয়ে করেছিলেন সোনাক্ষী ও জাহির। বিয়ের কয়েক মাসের মাথাতেই ছড়িয়েছিল তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। ঈষৎ পৃথুল চেহারার জন্যই তাকে অন্তঃসত্ত্বা মনে হয়েছিল বলে নিজেই জানিয়েছিলেন সোনাক্ষী।

তিনি বলেছিলেন, ‘আমি কিন্তু অন্তঃসত্ত্বা নই। আমি আসলে মোটা হয়ে গিয়েছি।’ তার পরে একাধিকবার তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়ায়। প্রতিবারই হেসে উড়িয়ে দেন সোনাক্ষী ও জহির। কিন্তু তাদের অনুরাগীরা এবার যেন নিশ্চিত।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সোনাক্ষী মা হবেন, ফের গুঞ্জন নেটদুনিয়ায়

আপডেট: ১০:৩৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫