০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

পঞ্চগড়ে নবনির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল চালুর লক্ষ্যে মতবিনিময় সভা

বদরুদ্দোজা প্রধান,পঞ্চগড়:
  • আপডেট: ০৭:০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / 101

পঞ্চগড়ে নবনির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতাল চালুকরণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, সাংবাদিক, ব্যবসায়ী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন— জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, বিএনপি নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরাহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহেরুল ইসলাম কাচ্চু, জামায়াতে ইসলামের আমির ইকবাল হুসাইন, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজার রহমান, পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান এবং পঞ্চগড় সেনানিবাসের কমান্ডার মেজর আদনান মোরশেদ আল হক প্রমুখ।

সভায় আগামী নভেম্বর মাসে হাসপাতালটি চালু করার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা হাসপাতালটির দ্রুত চালু ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের বিষয়ে বিভিন্ন পরামর্শ ও মতামত প্রদান করেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, আপাতত আমরা নতুন ভবনে মেডিসিন ওয়ার্ড স্থানান্তরের প্রস্তুতি নিচ্ছি। পর্যায়ক্রমে হাসপাতালের অন্যান্য বিভাগগুলোও নতুন ভবনে স্থানান্তর করা হবে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

পঞ্চগড়ে নবনির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল চালুর লক্ষ্যে মতবিনিময় সভা

আপডেট: ০৭:০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫